২ কোম্পানির লেনদেন বন্ধ রোববার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-১৯ ১৫:১২:২৫


পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল পলিমার ও নর্দান ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন রোববার বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ইজিএম ও এজিএম সংক্রান্ত রেকর্ড ডেট হওয়ায় এদিন লেনদেন বন্ধ থাকবে। কোম্পানি ২ টির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আজ। রেকর্ড ডেটের পর সোমবার থেকে এদের শেয়ারের স্বভাবিক লেনদেন শুরু হবে।

সান বিডি/এসকেএস