সেবা ছাড়া অন্য কোন হিসাব চাঁদপুরে চলবে না: ভূমি সচিব
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-১৯ ১৮:৫৩:৫৭
ভূমি মন্ত্রণালয়ের সচিব মোঃ মাকসুদুর রহমান পাটওয়ারী বলেছেন, চাঁদপুরের মানুষ চাঁদের মতো। তাই আমার মনে হয় এখানে কোন দুর্নীতি নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ভুমি মন্ত্রনালয়ের কর্মকর্তাদের সম্পত্তির বিবরণী রয়েছে। যা অন্য মন্ত্রনালয়ের নাই। সেবা ছাড়া অন্য কোন হিসাব এখানে চলবে না।
বুধবার (১৮ সেপ্টেম্বর ২০১৯) সকালে চাঁদপুর সার্কিট হাউজে জেলা প্রশাসনের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মোঃ মাকসুদুর রহমান পাটওয়ারী।
উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধি এবং কর্মকর্তাদের অংশগ্রহনে দুর্নীতি প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, ভুমি মন্ত্রনালয় দুর্নীতির বিরুদ্ধে জিরো ট্রলারেন্স নীতি নিয়ে কাজ করছে।ভূমি অফিসের কোন কাজে রশিদ ছাড়া আপনারা কোন লেনদেন করবেন না। আপনারা সবাই এই মন্ত্রনালয়ের দূত হিসেবে কাজ করবেন। আসুন সবাই মিলে দুর্নীতিমুক্ত দেশ গড়ি। সরকারের ভিশন বাস্তবায়ন করি।
তিনি আরো বলেন, সরকার সকল বিভাগের কর্মকর্তা কর্মচারীদের বেতন প্রাপ্তির চেয়ে দ্বিগুন করে দিয়েছেন। তাই দুর্নীতি করবেন তো মরবেন। সৎ হওয়া কোন গুন নয়। তবে অসৎ, দুর্নীতিবাজ, খারাপ হওয়া দোষ। যদি নিজেদের মন মানসিকতা থাকে তাহলে ইউপি চেয়ারম্যানরা প্রতিটি ইউনিয়ন কে সোনার ইউনিয়ন করতে পারেন। আপনারা সবসময় সেবার মনোভাব নিয়ে কাজ করবেন।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমানের সভাপতিত্ব এ সময় দুর্নীতি দমন কমিশনের পরিচালক নাসিম আনোয়ার, চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ জামাল সালেহ উদ্দিন, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, বাগাদী ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন গাজী বিল্লাল, রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারীসহ ১৫টি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধি এবং কর্মকর্তারা অংশ নেয়। বিকেলের পর্বে আবার ১৫টি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধি এবং কর্মকর্তারা অংশ নেয়।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













