নয় কোটি টাকার কমোড চুরি!
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-২১ ১৬:৪৬:১১
আঠারো ক্যারেট খাঁটি সোনার তৈরি ব্যবহার উপযোগী কমোডটি যুক্তরাজ্যের ব্লেনহেম প্রাসাদ থেকে চুরি হয়ে গেছে। এ ঘটনার দুই দিন পার হয়ে গেলেও মেলেনি কোন খোঁজ।
কমোডটিরর মূল্য এক মিলিয়ন পাউন্ডেরও বেশি। যা বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে নয় কোটি টাকার সমান।
এদিকে, একদল চোর শনিবার (১৪ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে প্রাসাদের ভেতর ঢুকে ১৮ ক্যারেট সোনার তৈরি কমোডটি চুরি করে নিয়ে যায় বলে থেমস ভ্যালি পুলিশ জানিয়েছে।
চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ৬৬ বছর বয়সী এক ব্যক্তিকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, এক দল অপরাধী দু’টো গাড়িতে করে এসে টয়লেটটি চুরি করে নিয়ে গেছে বলে ধারণা করছেন তারা। এটি এখনো উদ্ধার হওয়া সম্ভব হয়নি। তবে খুঁজ পেতে সর্বাত্মক তদন্ত চালাচ্ছে পুলিশ।
এটি আসলে একটি শিল্পকর্ম। ইতালিয়ান শিল্পী মউরিজিও ক্যাটেলান কমোডটি তৈরি করেছিলেন। এর নাম রাখা হয়েছিল আমেরিকা।
মুলত চুরি যাওয়া শিল্পটি রাজপ্রাসাদে একটি প্রদর্শনীর জন্য রাখা হয়েছিল।
সানবিডি/ঢাক/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














