সার্কিট ব্রেকার ছাড়া লেনদেন করছে ৪ কোম্পানি
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-২২ ১২:০৪:০৭
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির শেয়ার লেনদেনে আজ কোনো সার্কিট ব্রেকার দেয়া হয়নি। ডিভিডেন্ড সংক্রান্ত ঘোষণা দেয়ার কারণে নিয়মানুযায়ী এসব কোম্পানির শেয়ার লেনদেনে আজ কোনো লিমিট দেয়া হয়নি।
কোম্পানিগুলো হলো: ইস্টার্ন হাউজিং, এপেক্স ফুটওয়্যার, জেএমআই সিরিঞ্জ এবং দ্যা ইবনে সিনা ফার্মাসিটিক্যাল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
দ্যা ইবনে সিনা ফার্মাসিটিক্যাল লিমিটেড:
কোম্পানিটি ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা করেছে। আলোচিত সময় কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১০.৭৬ টাকা। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৪৭.৩২ টাকা এবং শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৩.৮৭ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ নভেম্বর সকার সাড়ে ৯টায় ইমানুয়েলস কনভেনশন সেন্টার, সিমান্ত স্কয়ার, ধানমন্ডি, ঢাকায় অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ১৪ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
ইস্টার্ন হাউজিং লিমিটেড:
কোম্পানিটি ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরে ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৭০ টাকা, শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ৬১.৩৫ টাকা এবং শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমান (এনওসিএফপিএস) দাড়িয়েছে ৮.০০ টাকা।
ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ নভেম্বর, সকাল সাড়ে ১০ টায়, রাওয়া কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। আর ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ অক্টোবর।
এপেক্স ফুটওয়্যার:
৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরে ৫৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১০.৯১ টাকা, শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ২৪৯.৮৩ টাকা এবং শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমান (এনওসিএফপিএস) দাড়িয়েছে ৮৬.২৯ টাকা।
ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ নভেম্বর, সকাল ১০ টায়,লেকশর হোটেল, গুলশানে অনুষ্ঠিত হবে। আর ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ অক্টোবর।
জেএমআই সিরিঞ্জ:
কোম্পানিটি ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬.০৫ টাকা। এর আগের বছর একই সময় যা ছিল ৬.৮৬ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৩৬.৩৮ টাকা এবং শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৬৮.৭৪ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৩ নভেম্বর সকাল সোড়ে ১১টায় স্কাই সিটি হোটেল, সিদ্ধেসরি রোড ঢাকায় অনুষ্ঠিত হবে। এজিএম সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ অক্টোবর।
সান বিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














