এপেক্স ট্যানারি স্পট মার্কেটে যাচ্ছে সোমবার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-২২ ১২:৪৪:০১
পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি এপেক্স ট্যানারি লিমিটেড সোমবার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বুধবার কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের দুই কার্যদিবস অর্থাৎ ২৩ ও ২৪ সেপ্টেম্বর স্পট মার্কেটে হবে এ কোম্পানির লেনদেন।
এসময় ব্লক/অডলটে লেনদেন করা যাবে। আর রেকর্ড ডেটের কারণে আগামী ২৫ সেপ্টেম্বর, বুধবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি।
সান বিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














