২ কোম্পানির লেনদেন চালু সোমবার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-২২ ১৩:০৫:১৩
পুঁজিবাজারে তালিকাভু্ক্ত ন্যাশনাল পলিমার এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন সোমবার চালু হচ্ছে । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আজ ২২ সেপ্টেম্বর, রোববার এসব কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এ কারণে লেনদেন স্থগিত রাখে কোম্পানিগুলো। সোমবার এসব কোম্পানির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।
সান বিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














