পপুলার লাইফের উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-২২ ১৪:৩৮:১২
পুঁজিবাজারে তালিকাভুক্ত পপুলার লাইফ ইন্স্যুরেন্সের এক উদ্যোক্তা পরিচালক ৫ লাখ ৩৮ হাজার শেয়ার এবং এক পরিচালক ২ লাখ ৯৪ হাজার ৫০০ শেয়ার ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক কবির আহমেদ ৫ লাখ ৩৮ হাজার শেয়ার এবং পরিচালক নূর জাহান আহমেদ ২ লাখ ৯৪ হাজার ৫০০ শেয়ার ক্রয় করবেন। আগামী ৩১ অক্টোবরের মধ্যে তারা ব্লক মার্কেট থেকে ঘোষণাকৃত শেয়ার ক্রয় সম্পন্ন করবেন।
সান বিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














