উৎপাদন বন্ধের মেয়াদ বাড়লো আল-হাজ্ব টেক্সটাইলসের

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-২৩ ১১:১১:৪৩


পুঁজিবাজারে তালিকাভুক্ত আল-হাজ্ব টেক্সটাইলসের উৎপাদন আরো ১৫ দিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কোম্পানিটি। এর আগে আরো চার বার সময় বাড়ানো হয়েছিল। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, উৎপাদিত সুতা বিক্রির কোনো উন্নতি না হওয়ায় গেল ৯০ দিন ধরে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের এই কারখানা বন্ধ রয়েছে। কোম্পানির দেওয়া তথ্যানুযায়ী, আগামী ২৩ সেপ্টেম্বর থেকে এর উৎপাদন চালু হওয়ার কথা রয়েছে। কিন্তু উৎপাদিত মজুদ সুতা বিক্রির কোনো উন্নতি না হওয়ায় আরো ১৫ দিন অর্থাৎ ২৩ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আল-হাজ্ব টেক্সটাইল।

উল্লেখ্য, চলতি মূলধনের (Working Capital) তীব্র সঙ্কট, বাজারে পণ্যের চাহিদা না থাকা এবং বর্তমানে গুদাম মজুদ পণ্যে পরিপূর্ণ থাকায় নতুন পণ্য রাখার জায়গার অভাব থাকার কারণে গত ২৫ জুন থেকে ২৪ জুলাই পর্যন্ত ৩০ দিনের জন্য কারখানাটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় আলহাজ্ব টেক্সটাইল। কিন্তু এ সময়ের মধ্যেও কোম্পানির সুতা বিক্রির কোনো উন্নতি হয়নি। তাই প্রথম ধাপে ১৫ দিন অর্থাৎ ২৫ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত কোম্পানিটির উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। কিন্তু এসময়েও কোম্পানিটির উৎপাদন মজুদ সুতা বিক্রির কোনো উন্নতি হয়নি। তাই দ্বিতীয় ধাপে আরো ১৫ দিন অর্থাৎ ৯ আগস্ট থেকে ২৩ আগস্ট পর্যন্ত কোম্পানিটির কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কোম্পানির একই অবস্থা থাকার কারণে উৎপাদন বন্ধের সময় তৃতীয় ধাপে আরো ১৫ দিন বাড়ানো হয়কোম্পানিটির। গত ২৪ আগস্ট থেকে থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল। এবং একই অবস্থা থাকার কারণে গত ৮ সেপ্টেম্বর খেকে ২২ সেপ্টেম্বর পর্য ন্ত  কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল কোম্পানিটি।

সান বিডি/এসকেএস