নতুন ঠিকানায় ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট আগ্রাবাদ শাখা
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৯-২৩ ১৫:৩১:৫৫
ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের “আগ্রাবাদ শাখা’ গত ২২ সেপ্টেম্বর ২০১৯ তারিখে তাদের নিজস্ব অফিস “দামপাড়া, ওয়াসা সার্কেল মোড়” এ স্থানান্তরিত হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্থানান্তরিত নতুন শাখাটির উদ্বোধন করেন জনাব মোহম্মদ শওকত জামিল, চেয়ারম্যান, ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও ব্যবস্থাপনা পরিচালক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব আরিফ কাদরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, ইউসিবি; জনাব সৈয়দ ফরিদুল ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, ইউসিবি; জনাব মোহাম্মদ রহমত পাশা, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড; জনাব এ. টি. এম. তাহমিদুজ্জামান এফসিএস, এসইভিপি ও কোম্পানি সচিব, ইউসিবি; জনাব মোহাম্মদ খোরশেদ আলম, এসইভিপি, ইউসিবি এবং জনাব মোঃ শাহ আলম ভূইয়া, এসইভিপি, ইউসিবি প্রমুখ |






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














