আল আরফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোক্তা শেয়ার হস্তান্তরের ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-২৪ ১০:৪৫:১২


পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের আল আরফাহ্ ইসলামী ব্যাংকের এক উদ্যোক্তা শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্যাংকটির উদ্যোক্তা আলহাজ্ব কাজী আবু কাওসার তার কাছে থাকা ১ কোটি ৮২ লাখ ৭৮ হাজার ২০৫টি শেয়ারের মধ্যে ১৬ লাখ ৬০ হাজার শেয়ার হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছেন।

কাজী আবু কাওসার তার বোন মিসেস কাজী সুলতানা দেলোয়ারের কাছে ১০ লাখ এবং মিসেস কাজী নাসিমা আক্তারের কাছে ৬ লাখ ৬০ হাজার শেয়ার উপহার হিসেবে হস্তান্তর করবেন। ডিএসইর অনুমোদনের পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণাকৃত শেয়ার হস্তান্তর সম্পন্ন করবেন এই উদ্যোক্তা।

সান বিডি/এসকেএস