ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা আজ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-২৪ ১২:১২:১৬


পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আজ অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি ৩১ মার্চ, ২০১৯ পর্যন্ত প্রথম এবং ৩০ জুন, ২০১৯ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে।

সান বিডি/এসকেএস