প্রথম ও দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ফারইস্ট ইসলামী লাইফ

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০৯-২৫ ১১:২২:৩৩


পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ, ১৯) ও দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন,১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচ্য সময়ে প্রথম প্রান্তিকে কোম্পানির জীবন বীমা একাউন্ট থেকে (সমন্বিত) আয় হয়েছে ২৫৭ কোটি ৯৬ লাখ ২১ হাজার ৮২ টাকা। এতে কোম্পানির জীবন বীমার সর্বমোট ফান্ড দাড়িয়েছে ৩ হাজার ৫০১ কোটি ৯৩ লাখ ৭২ হাজার ১৪৪ টাকা। যা গত বছর একই সময়ে (সম্বনিত)ছিল ২৬৮ কোটি ৬৭ লাখ ৮ হাজার ৬৬ টাকা। এতে কোম্পানির জীবন বীমার সর্বমোট ফান্ড দাড়িয়েছিল ৩ হাজার ৫১৩ কোটি ৬৩ লাখ ৮২ হাজার ৫২২ টাকা।

অন্যদিকে, দ্বিতীয় প্রান্তিকে জীবন বীমা একাউন্ট থেকে আয় হয়েছে ২২৫ কোটি ৮২ লাখ ৪০ হাজার ৩৮১ টাকা। এতে কোম্পানির জীবন বীমার সর্বমোট ফান্ড দাড়িয়েছে ৩ হাজার ৬২৪ কোটি ৪৫ লাখ ২৩ হাজার ৫৭৬ টাকা। এবং ছয় মাসে (জানুয়ারি-জুন’১৯) কোম্পানির জীবন বীমা একাউন্ট থেকে আয় হয়েছে ৪৮৩ কোটি ৭৮ লাখ ৬১ হাজার ৪৬৩ টাকা। এতে কোম্পানির জীবন বীমার সর্বমোট ফান্ড দাড়িয়েছে ৩ হাজার ৮৮২ কোটি ৪১ লাখ ৪৪ হাজার ৬৫৮ টাকা।

সান বিডি/এসকেএস