এপেক্স ট্যানারীর লেনদেন চালু বৃহস্পতিবার

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০৯-২৫ ১২:৩০:৫৮


পুঁজিবাজারে তালিকাভুক্ত এপেক্স ট্যানারী লিমিটেডের শেয়ার লেনদেন বৃহস্পতিবার চালু হবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ বুধবার এ কোম্পানির এজিএম সংক্রান্ত রের্কড ডেট। আর এ কারণে লেনদেন স্থগিত রাখে কোম্পানিটি।বৃহস্পতিবার থেকে এ কোম্পানির শেয়ার লেনদেন যথা নিয়মে চলবে।

সান বিডি/এসকেএস