খেলাধুলা যুব সমাজকে মাদক থেকে দূরে থাকে: উপমন্ত্রী শামীম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-২৫ ১৩:২৫:৩৬
খেলাধুলায় ব্যস্ত থাকলে যুব সমাজ জুয়া, মাদক থেকে দূরে থাকে বলে মন্তব্য করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর ২০১৯) সকালে জাতীয় সংসদে উপমন্ত্রীর দফতরে সখিপুর স্পোর্টস এ্যাসোসিয়েশনে একটি প্রতিনিধি দল মন্ত্রীকে শুভেচ্ছা দিতে গেলে তাদের সাথে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে প্রতিটি জেলা, উপজেলায় খেলাধুলার আয়োজন করতে হবে।
মন্ত্রী আরও বলেন, সমাজকে এবং নিজ সন্তান ও নিজ পরিবারকে মাদক মুক্ত রাখতে হলে নিজ ঘর থেকে মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুরতে হবে। রাজনৈতিক ব্যক্তি, পুলিশ এবং সমাজের সচেতন মহল ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে সমাজ থেকে মাদক নির্মূল করা কোন কঠিন কাজ না। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নাই।
প্রসঙ্গ, গেল শুক্রবার ২১ সেপ্টেম্বর সখিপুর স্পোর্টস এ্যাসোসিয়েশন আয়োজিত হাজী নয়ন শরিফ সরকার স্মৃতি কাবাডি টুর্ণামেন্টর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে একটি সফল টুর্ণামেন্টের সমাপ্ত হয়। টুর্ণামেন্টটি সফল করতে পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম একান্ত ভাবে সহযোগিতা করেন।
আগামী নভেম্বর মাসে সখিপুর স্পোর্টস এ্যাসোসিয়েশনের উদ্যোগে ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজনের কথা জানালে তিনি আবারও একান্ত ভাবে সহযোগিতা করবেন বলে জানান। সব কিছু ঠিকঠাক থাকলে মাননীয় মন্ত্রী মহোদয়ের অনুমতিক্রমে চলতি বছরের নভেম্বর মাসের যে কোন দিন ক্রিকেট টুর্ণামেন্ট উদ্বোধন করবে সখিপুর স্পোর্টস এ্যাসোসিয়েশন।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













