৪ কোম্পানির পরিচালক ও উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয় সম্পন্ন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-২৫ ১৪:২৫:৩০
পুঁজিবাজারে তালিকুভুক্ত ৪ কোম্পানির পরিচালক ও উদ্যোক্তা পরিচালক পূর্ব ঘোষিত মেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। কোম্পানিগুলো হলো- গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স ও মেঘনা লাইফ ইন্স্যুরেন্স।
জানা গেছে, গ্রীনডেল্টা ইন্স্যুরেন্সের পরিচালক খুরশিদা চৌধুরী ৭২ হাজার শেয়ার ক্রয় করেছেন। এ শেয়ার তিনি ব্লক মার্কেটে বাজারদরে ক্রয় করেছেন। এর আগে খুরশিদা চৌধুরী ১৯ সেপ্টেম্বর এ শেয়ার ক্রয়ের ঘোষণা দেন।
পপুলার লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক কবির আহমেদ ৫ লাখ ৩৮ হাজার শেয়ার এবং পরিচালক নূর জাহান আহমেদ ২ লাখ ৯৪ হাজার ৫০০ শেয়ার ক্রয় করেছেন। তারা ব্লক মার্কেট থেকে ঘোষণাকৃত শেয়ার ক্রয় করেছেন। এর আগে ২২ সেপ্টেম্বর তারা শেয়ার ক্রয়ের ঘোষণা দেন।
পিপলস ইন্স্যুরেন্সের পরিচালক জাফর আহমেদ পাটোয়ারী ১ লাখ শেয়ার বর্তমান বাজার দরে কিনেছেন। এর আগে তিনি ১২ সেপ্টেম্বর এ শেয়ার ক্রয়ের ঘোষণা দেন।
মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক জান্নাতুল ফেরদৌস ৩ লাখ ৩৫ হাজার ২২০টি শেয়ার ব্লক মার্কেট থেকে ঘোষণাকৃত শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। এর আগে ২২ সেপ্টেম্বর তিনি শেয়ার ক্রয়ের ঘোষণা দেন।
সান বিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














