জেনেক্স ইনফোসিসের ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-২৫ ১৬:০২:০৩
পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফারেটিং) রেটিং অনুযায়ী কোম্পানিটির দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এ+’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-২’। কোম্পানিটি ৩০ জুন, ২০১৮ পর্যন্ত নিরীক্ষিত এবং ২৪ সেপ্টেম্বর, ২০১৯ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের আলোকে এই রেটিং করা হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
সান বিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














