৪৬ লক্ষাধিক ভারতীয় রুপিসহ গ্রেফতার-৩
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-২৫ ১৯:১০:৫২
রাজধানীর ফকিরাপুল হতে ৪৬ লক্ষাধিক ভারতীয় রুপিসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপি’র পল্টন মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-মোঃ ইয়াকুব(৫৫), হাসান আহম্মেদ(৩৬) ও মোঃ রুবেল (৩৩)।
পল্টন মডেল থানা সূত্রে জানানো হয় ২৫ সেপ্টেম্বর, ২০১৯ বেলা সাড়ে তিনটায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল সংলগ্ন ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারের সামনে অভিযান পরিচালনা করে ৪৬ লক্ষ ৫৯ হাজার ভারতীয় রুপিসহ ওই তিনজনকে গ্রেফতার করে। এ সময় তাদের ব্যবহৃত সিএনজিটিও জব্দ করেছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, উদ্ধারকৃত ভারতীয় রুপি এসএ পরিবহণের মাধ্যমে দুবাই হতে ঢাকায় এসেছে। তবে প্রাপ্ত তথ্য যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ নেয়া হবে।
সানবিডি/ঢাকা/এসআই






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













