দর বৃদ্ধির কারণ জানে না স্ট্যান্ডার্ড সিরামিকস
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-২৬ ১১:০৯:২১
পুঁজিবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড সিরামিকস কর্তৃপক্ষ শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণ জানতে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ার দর ছিল ৩৯৪.১০ টাকায়। আর ২৪ সেপ্টেম্বর শেয়ার দর দাঁড়ায় ৫০৯.৯০ টাকায়। অর্থাৎ এই ১০ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১১৫.৮০ টাকা বা ২৯ শতাংশ বেড়েছে।
কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়াকে অস্বাভাবিক বলছে ডিএসই। এর কারণ জানাতে কোম্পানিটিকে নোটিশ দিয়েছে ডিএসই। কিন্তু নোটিশের জবাকে কোম্পানিটি গত ২৫ সেপ্টেম্বর ডিএসইকে জানিয়েছে, শেয়ার দর এভাবে বাড়ার জন্য তাদের কাছে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।
সান বিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














