গোল্ডেন হারভেস্টের কোম্পানিতে বিনিয়োগ করবে আইএফসি
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-২৬ ১৩:০৭:১০
পুঁজিবাজারে তালিকাভুক্ত গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজের সাবসিডিয়ারি কোম্পানি গোল্ডেন হার্ভেস্ট আইসক্রিম লিমিটেড। এই গোল্ডেন হার্ভেস্ট আইসক্রিম লিমিটেড এবং গোল্ডেন হার্ভেস্ট ফুডস লিমিটেডের যৌথ মালিকানায় প্রাইভেট কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয় কোল্ড চেইন বাংলাদেশ লিমিটেডে (সিসিবিএল)। এই সিসিবিএলের সঙ্গে বিশ্বব্যাংক গ্রুপের সদস্য ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) জয়েন্ট ভেঞ্চার চুক্তি করেছে।
চুক্তি অনুযায়ী, দেশে লজিস্টিক সাপোর্ট দিতে সিসিবিএল ও আইএফসি যৌথভাবে তাপনিয়ন্ত্রিত Warehouse প্রতিষ্ঠা করবে। এজন্য সিসিবিএল ১ কোটি ৫২ লাখ ডলার এবং আইএফসি ৬৫ লাখ ডলার বিনিয়োগ করবে। দেশের ১৬টি স্থানে পণ্য আনা-নেওয়ার ক্ষেত্রে এই গুদাম ব্যবহৃত হবে।ওষুধ, হিমায়িত মাছ-মাংস, ফলমুল, বেকারি পণ্য ইত্যাদি পরিবহণে সিসিবিএল লজিস্টিক সার্পোট দেবে। এতে সিসিবিএলের যে মুনাফা আসবে তাতে গোল্ডেন হার্ভেস্ট আইসক্রিমেরও মুনাফা বাড়বে। ফলে গোল্ডেন হারভেস্ট এগ্রোর মুনাফায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছে কোম্পানি কর্তৃপক্ষ।
সান বিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












