নতুন সাবসিডিয়ারি কোম্পানি করবে এসিআই
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-২৮ ১১:৫২:০৭
পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) নতুন সাবসিডিয়ারি কোম্পানি তৈরি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।
জানা গেছে, বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) কোম্পানির ১৮৯তম পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসিআই এর নতুন সাবসিডিয়ারি কোম্পানিটির নাম হবে “এসিআই মেরিন অ্যান্ড রিভারিন টেকনোলজিস লিমিটেড” । যার অনুমোধিত মূলধন হবে ৫০ কোটি টাকা, এবং পরিশোধিত মূলধন হবে ১০ কোটি টাকা। এসিআই কোম্পানিটির ৭৭ শতাংশ শেয়ার ধারণ করবে।
সান বিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














