বাড়িতে ঢুকে ছেলের সামনে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০১৯-০৯-২৮ ১৩:০৮:৩৮
hকিশোরগঞ্জে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে বৃদ্ধা জয়নব বিবিকে কুপিয়ে হত্যা করেছে। এ সময় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন সেই নারীর ছেলে সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষক দেলোয়ার হোসেন।
আজ শনিবার সকালে কিশোরগঞ্জ জেলা শহরের হারুয়া টপটেন গলি এলাকায় একটি বাসায় এ ঘটনা ঘটে। আবুল হোসেনের স্ত্রী তিনি।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক ঘটনাটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
জয়নব বিবি সকালে নিজের রান্নাঘরে কাজ করার সময় ৪-৫ জনের মুখোশধারী সশস্ত্র দুর্বৃত্ত বাসার দেয়াল টপকে তাঁর ওপর হামলা চালায়।
পুলিশ জানিয়েছে, পূর্ব শত্রুতার জের ধরে এ হামলা ও হত্যার ঘটনা ঘটতে পারে।
হামলার সময় পাশের ঘর থেকে তার ছেলে দেলোয়ার এগিয়ে এলে তার ওপরও চড়াও হয় সন্ত্রাসীরা। এতে আশঙ্কাজনক অবস্থায় দেলোয়ার হোসেনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













