পপুলার লাইফ ও আনলিমা ইয়ার্নের ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-২৯ ১১:০৬:৫৭
পুঁজিবাজারে তালিকাভুক্ত পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও আনলিমা ইয়ার্নের ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর) রেটিং অনুযায়ী, পপুলার লাইফের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএ+’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-১’। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৮ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের আলোকে এই রেটিং করা হয়েছে।
ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর) রেটিং অনুযায়ী, আনলিমা ইয়ার্নের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এ-’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-২’। কোম্পানিটি ৩০ জুন, ২০১৮ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের আলোকে এই রেটিং করা হয়েছে।
সান বিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














