আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পদ্মা ইসলামী লাইফ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-২৯ ১১:১২:০২


পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৩০ জুন ৩০১৯ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬ মাস সময়ে কোম্পানিটির লাইফ রেভিনিউ অ্যাকাউন্ড হয়েছে ৩৬ কোটি ১২ লাখ ৯০ হাজার টাকা। এর ফলে কোম্পানিটির লাইফ ইন্স্যুরেন্স ফান্ড দাঁড়িয়েছে ৯ কোটি ২৬ লাখ ৮০ হাজার টাকা। যা আগের বছর একই সময়ে হয়েছিল যথাক্রমে ২২ কোটি ৫১ লাখ ৬০ হাজার টাকা এবং ১০৬ কোটি ৩১ লাখ টাকা।

এদিকে এপ্রিল থেকে জুন পর্যন্ত ৩ মাস সময়ে কোম্পানিটির লাইফ রেভিনিউ অ্যাকাউন্ড হয়েছে ১৬ কোটি ৩৪ লাখ ৩০ হাজার টাকা। যা আগের বছর একই সময়ে হয়েছির ৫৬ লাখ ৪০ হাজার টাকা।

সান বিডি/এসকেএস