রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৩ কর্পোরেট উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-২৯ ১৩:০৭:৪০


পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৩ কর্পোরেট উদ্যোক্তা পরিচালক ১২ লাখ ২৬ হাজার ১০০টি শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কর্পোরেট উদ্যোক্তা পরিচালকদের মধ্যে র‌্যাংকস লিমিটেড ৬ লাখ ১৩ হাজার ৫০টি শেয়ার, ট্রেইনকো লিমিটেড ৩ লাখ ৬ হাজার ৫২৫টি শেয়ার এবং ট্রান্সফিন লিমিটেড ৩ লাখ ৬ হাজার ৫২৫টি শেয়ার ক্রয় করবে।

আগামী ৩১ অক্টোবরের মধ্যে এই তিন কর্পোরেট উদ্যোক্তা পরিচালক তাদের ঘোষণাকৃত শেয়ার ক্রয় সম্পন্ন করবে।

সান বিডি/এসকেএস