লেনদেনের শীর্ষে বাংলাদেশ সাবমেরিন কেবলস
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-২৯ ১৫:৩৩:১৯
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ সাবমেরিন কেবলস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এদিন কোম্পানির ১৩ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে উঠে আসা মুন্নু সিরামিকের শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ৯৮ লাখ টাকার।
১১ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে আসে মুন্নু জুট স্টাফলার্স।
লেনদেনে এরপর রয়েছে- ন্যাশনাল টিউবস, সোনারবাংলা ইন্স্যুরেন্স, প্রিমিয়ার ব্যাংক, স্টাইলক্রাফট, ফরচুন সুজ, লিগ্যাসি ফুটওয়্যার এবং ন্যাশনাল পলিমার।
সান বিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














