শেয়ার কিনবেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের পাবলিক শেয়ারহোল্ডার পরিচালক
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-২৯ ১৮:৫৪:১৭
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে ফাইল লোগো
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পাবলিক শেয়ারহোল্ডার পরিচালক ও ট্রান্স এশিয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পারিচালক মতিউর রহমান শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, পাবলিক শেয়ারহোল্ডার পারিচালক মতিউর রহমান ন্যাশনাল লাইফের মোট ৭৪ হাজার শেয়ার ক্রয় করবেন। তিনি বর্তমান বাজার দরে আগামী ৩১ অক্টোবরের মধ্যে ব্লক মার্কেটে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ার ক্রয় সম্পন্ন করবেন বলে জানিয়েছেন।
সান বিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














