ফরচুন সুজের লকিং ফ্রি নিয়ে গুজব!
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-৩০ ০৯:৩১:৫৭
পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ফরচুন সুজ লিমিটেডের শেয়ারের লকিং ফ্রি নিয়ে গুজব ছড়িয়ে পড়ছে। ফলে এর প্রভাব পড়ছে কোম্পানির শেয়ারের দরে। তবে কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে বিষয়টি সত্য নয়, পুরোটাই গুজব। প্লেসমেন্টহোল্ডারদের শেয়ার অনেক আগেই বাজারে চলে এসেছে।
এ বিষয়ে কোম্পানির সাথে যোগাযোগ করা হলে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সানবিডিকে বলেন, আগামী ২০ অক্টোবর ৩ কোটি বা ৩০ দশমিক ৯৩ শতাংশ শেয়ার ফ্রি হবে; সেগুলো মূলত পরিচালকদের শেয়ার। এই শেয়ার বাজারে আসবে না।
তিনি বলেন, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন আইন ২০১৫ অনুযায়ী তা কখনো বিক্রয়যোগ্য নয়। যেহেতু নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী পরিচালকদের সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণ করতে হবে। সেহেতু পরিচালকদের হাতে থাকা শেয়ার লকিং ফ্রি হলেও বিক্রি করার কোন সুযোগ নেই। এছাড়া পাবলিক প্লেসমেন্ট এর শেয়ার ১ বছর পূর্বেই লক ফ্রি হয়েছে এবং বাজারে লেনদেন হচ্ছে। এ সম্পর্কে কোম্পানির প্রসপ্রেক্টাসে বিস্তারিত উল্লেখ আছে বলে জানান তিনি।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














