ফারইস্ট ফাইন্যান্সের উদ্যোক্তার শেয়ার বিক্রি সম্পন্ন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-৩০ ১০:৩৭:৩৮
পুঁজিবাজারে তালিকাভুক্ত ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের উদ্যোক্তার শেয়ার বিক্রি সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, উদ্যোক্তা তোফাজ্জল হোসেন ৭ লাখ শেয়ার বিক্রির সম্পন্ন করেছেন। তার কাছে কোম্পানিটির ৮৪ লাখ ৭৭ হাজার ৪৭৬টি শেয়ার রয়েছে। এর আগে তিনি ১১ সেপ্টেম্বর শেয়ার বিক্রির ঘোষণা দেন।
সান বিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














