ডোমিনোজ পিজ্জার আউটলেট খুলবে গোল্ডেন হারভেস্ট

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০৯-৩০ ১১:০৯:৫০


পুঁজিবাজারে তালিকাভুক্ত গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সহযোগি প্রতিষ্ঠান ডোমিনোজ পিজ্জার দ্বিতীয় আউটলেট খুলবে প্রতিষ্ঠানটি। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামী ৯ অক্টোবর সন্ধ্যা ৭টায় রাজধানীর উত্তরায় এ আউটলেটের উদ্বোধন করা হবে। আউটলেটটি উদ্বোধন করবেন গোল্ডেন হারভেস্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ রাজিব সামদানি ও জুবিল্যান্ড ফুডওয়ার লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রতীক রেশমিকান্ত।

গোল্ডেন হারভেস্ট লিমিটেডের সহযোগি প্রতিষ্ঠান জুবিল্যান্ড ফুডওয়ার লিমিটেডের কাছে মোট ৫১ শতাংশ ও গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজের কাছে ৪৯ শতাংশ শেয়ার রয়েছে।

সান বিডি/এসকেএস