প্রাইম ইন্স্যুরেন্সের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-৩০ ১২:০২:৩৬


পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রাইম ইন্স্যুরেন্সের এক কর্পোরেট পরিচালক ১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কর্পোরেট পরিচালক রামিসা বিডি লিমিটেডের কাছে কোম্পানিটির ২৫ লাখ শেয়ার রয়েছে। এখান থেকে ১০ লাখ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণাকৃত শেয়ার বিক্রি সম্পন্ন করবে কর্পোরেট পরিচালক রামিসা বিডি লিমিটেড।

সান বিডি/এসকেএস