বঙ্গজ ও বিএসআরএম স্টীলের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০৯-৩০ ১২:২৬:১৪


পুঁজিবাজারে তালিকাভুক্ত বঙ্গজ লিমিটেড ও বিএসআরএম স্টীল মিলস লিমিটেড ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল) রেটিং অনুযায়ী, বঙ্গজ লিমিটেডের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘বিবিবি+’। আর স্বল্পমেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-৩’। প্রতিষ্ঠানটি ৩০ জুন ২০১৮ পর্যন্ত অনিরিক্ষিত এবং ৩১ মার্চ ২০১৯ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই রেটিং করা হয়।

ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) রেটিং অনুযায়ী, বিএসআরএম স্টীল মিলসের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএ+’। আর স্বল্পমেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-২’। প্রতিষ্ঠানটি ৩০জুন ২০১৯ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য প্রতিবেদন পর্যালোচনা করে এই রেটিং করা হয়।

সান বিডি/এসকেএস