সাউথ বাংলা ব্যাংকের শিক্ষা উপকরণ বিতরণ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-০৩ ১৫:০১:৫৯
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ গোলাম ফারুক সিএসআর কর্মসূচির আওতায় গতকাল বৃহস্পতিবার রাজধানীর লেক সার্কাস বালিকা বিদ্যালয়কে শিক্ষা উপকরণ বিতরণ করেন।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এসময়ে ব্যাংকের ভাইস-প্রেসিডেন্ট ও পান্থপথ শাখার ব্যবস্থাপক মান্নান ব্যাপারী, লেক সার্কাস উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামাল, ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি মোঃ হায়দার আলী হৃদয়, কো-অপ্ট সদস্য শফিকুল আলম প্রমুখ।
সানবিডি/ঢাকা/এবিএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














