সতর্ক করা হবে ইউনাইটেড এন্টারপ্রাইজেসকে
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-১০ ১৬:১৮:০১
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অর্থবছরে শেষ হওয়ার ৪ মাসের মধ্যে আর্থিক প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেকহোল্ডার ইউনাইটেড এন্টারপ্রাইজেস অ্যান্ড কোম্পানি লিমিটেডকে সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে ।
বৃহস্পতিবার বিএসইসির ৬৯৯তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ইউনাইটেড এন্টারপ্রাইজেস অ্যান্ড কোম্পানি লিমিটেড ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক হিসাব বিবরণী উক্ত বছর শেষ হওয়ার ৪ মাসের মধ্যে সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জের মাধ্যমে কমিশনের নিকট দাখিল করতে ব্যর্থ হয়। এর ফলে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০ এর বিধি ১৩(৪) লঙ্ঘন হয়।
এনফোর্সমেন্ট কার্যক্রম গ্রহণকালে উক্ত সিকিউরিটিজ আইন পরিপালন করায় ইতোমধ্যে লঙ্ঘনসমূহ দুরিভূত হয়েছে। তবে ভবিষ্যতে একইরুপ লঙ্ঘন হতে বিরত থাকার ব্যাপারে কমিশন উনাইটেড এন্টারপ্রাইজেস অ্যান্ড কোম্পানি লিমিটেড সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে।
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














