ওরিয়ন ইনফিউশনের বোর্ড সভা ২৪ অক্টোবর

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-১৭ ১৪:৩০:৩১


পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৪ অক্টোবর অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ওই দিন বিকেল ৫টায় এ সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে।

সানবিডি/এসকেএস