ব্যাংক এশিয়ার উদ্যোক্তার শেয়ার বিক্রি সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-২০ ১০:৪০:৩৬


পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ব্যাংক এশিয়ার এক উদ্যোক্তা শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, উদ্যোক্তা মোরশেদ সুলতান চৌধুরীর কাছে ব্যাংকটির ১ কোটি ৪০ লাখ ৭৮ হাজার ১৩৫টি শেয়ার রয়েছে। এখান থেকে তিনি ১ কোটি ৩৫ লাখ ৪৬ হাজার ১৩৫টি শেয়ার বিক্রি করেছেন। এর আগে তিনি ৫ অক্টোবর শেয়ার বিক্রির ঘোষণা দেন।

সানবিডি/এসকেএস