ন্যাশনাল টির লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-২০ ২০:৩০:৪৯


পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টি লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। ৩০ জুন, ২০১৯ সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১২ পয়সা। কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৭৪ টাকা ২৪ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর। এ সংক্রান্ত রেকর্ড ডেট ১৯ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

সানবিডি/এসকেএস