আইএফআইসির ইপিএস বেড়েছে
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-২৪ ১৭:১১:৪৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ১৬৯ শতাংশ। আগের বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর ১৯) এই মুনাফা বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি অর্থবছরের ৯ মাসে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১.৪৫ টাকা। আগের বছরের একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ০.৫৪ টাকা। এ হিসাবে সমন্বিত ইপিএস বেড়েছে ০.৯১ টাকা বা ১৬৯ শতাংশ।
এদিকে কোম্পানিটির তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ১৯) সমন্বিত ইপিএস হয়েছে ০.৪৪ টাকা। আগের বছরের একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ০.১৫ টাকা। এ হিসাবে সমন্বিত ইপিএস বেড়েছে ০.২৯ টাকা বা ১৯৩ শতাংশ।
কোম্পানিটির ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭.৫২ টাকায়।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














