ইস্টার্ন লুব্রিক্যান্টসের বোর্ড সভা ৪ নভেম্বর
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-১০-২৭ ১০:৪০:১৯
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানী খাতের কোম্পানি ইস্টার্ন লুব্রিক্যান্টস লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ওই দিন বিকেল ৫টায় এ সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০১৯ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে। সভায় ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরে নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা হতে পারে।
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














