মিরাকেল ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা স্থগিত
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-১০-২৭ ১৫:৩৪:৪৪
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি মিরাকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড অনিবার্য কারণবশত পরিচালনা পর্ষদের বোর্ড সভা স্থগিত করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মিরাকেল ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৭ অক্টোবর, বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত এ সভা স্থগিত করা হয়েছে। উক্ত সভায় ৩০ সেপ্টেম্বর, ২০১৯ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে বলে জানা গেছে। তবে স্থগিতকৃত সভার নতুন তারিখ, সময় পরবর্তী নোটিসের মাধ্যমে জানানো হবে।
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












