এসকে সিনহার মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৫ ডিসেম্বর
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-২৯ ১৪:৪৪:২৭
ঘুষ চাওয়ার অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৫ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত সিকদার নতুন করে এ দিন ধার্য করেন।
সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে নাজমুল হুদার করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল আজ। তবে এ মামলার তদন্ত কর্মকর্তা দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন প্রতিবেদন দাখিল না করায় নতুন দিন ধার্য করেছেন বিচারক।
২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর ঘুষ চাওয়ার অভিযোগ তুলে সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয় জোটের চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা বাদী হয়ে শাহবাগ থানায় এ মামলা করেন।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














