আড়াই মাস পর দেশে ফিরলেন খালেদা জিয়া
আপডেট: ২০১৫-১১-২১ ১৯:১৪:১৭
দীর্ঘ দুই মাস ১০ দিন লন্ডনে চিকিৎসা সফরের পর দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আজ শনিবার বিকেল ৫টার দিকে তিনি ঢাকায় পৌঁছেন।
চোখ ও হাঁটুর চিকিৎসার জন্য গত ১৬ সেপ্টেম্বর যুক্তরাজ্যে যান খালেদা। তখন থেকে লন্ডনের কিংসটন এলাকায় বসবাসরত তার বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বাসায় অবস্থান করছিলেন তিনি। সেখানে বড় ছেলে তারেক রহমানসহ তার পরিবার এবং প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী ও মেয়েদের সঙ্গে ঈদ উদযাপন করেন তিনি।
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে দাবি করে খালেদা জিয়া দেশে ফেরার পর তার নিরাপত্তা জোরদারের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














