ইউসিবির সাথে বেঙ্গল এক্সপ্রেসের চুক্তি স্বাক্ষর

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-৩১ ১৫:৩৪:০৩


ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড সম্প্রতি বেঙ্গল এক্সপ্রেস লিঃ সাথে একটি চুক্তি স্বাক্ষর করে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইউসিবি’র হেড অব কার্ডস জনাব নেহাল এ হুদা এবং বেঙ্গল এক্সপ্রেস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জিনাত চৌধুরী স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। ইউসিবি’র প্রধান কার্যালয়ে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, ইউসিবি ডেবিট ও ক্রেডিট কার্ড গ্রহীতাবৃন্দ সুইটস অফ বেঙ্গল, লক্ষনৌ, পাতুরি ও আর্ট ক্যাফে তে বিশেষ সুবিধা উপভোগ করবেন।

সানবিডি/ঢাকা/এবিএস