ঔষধের গুণগত মান বৃদ্ধি করতে হবে
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১১-০২ ১৬:২২:৫০
বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলাপমেন্ট অথোরিটি (বিডা) এক্সিকিউটিভ চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, আ্মাদের ঔষধের গুণগত মান বৃদ্ধি করতে হবে। ঔষধের গুণগত মান বৃদ্ধি না করলে, বিদেশী ঔষধের উপর আমাদের নির্ভশীল হয়ে থাকতে হবে।
শনিবার (২ নভেম্বর ২০১৯) ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত “প্রস্পেক্ট এন্ড চ্যালেঞ্জ অব এপিআই(এক্টিভ ফার্মাসিটিক্যালস ইনগ্রেডিয়েন্ট) ইন্ডাস্ট্রি অব বাংলাদেশ” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলে।
তিনি বলেন, আমাদের দেশে নতুন নতুন রোগ ব্যাধি সৃষ্ঠি হচ্ছে। আর এসব রোগের প্রতিষেদক হিসেবে আমরা বিদেশ থেকে ঔষধ নিতে হয় । আমরা যদি নিজেদের দেশের ঔষধের গুণগত মান উন্নত করতে পারি তাহলে আর বিদেশী ঔষধের দিকে ঝুকতে হবে না।
তিনি আরো বলেন, গুণগত মানের ঔষধ তৈরী করতে হলে আমাদের ফার্মা সেক্টরকে বিশ্ববিদ্যালয়ের গবেষণা থেকে ধারণা নিয়ে নতুন নতুন আবিষ্কার করতে হবে। সে জন্য হয় ফার্মাসিটিক্যালস গুলোকে বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ বৃদ্ধি করতে হবে, না হয় বিশ্ববিদ্যালয় গুলোকে ফার্মাসিটিক্যালসের সাথে যোগায়োগ বৃদ্ধি করাতে হবে । তাহলেই আমাদের এ সমস্যা থেকে বেড়িয়ে আসা সম্ভব।
তিনি আরো বলেন, এপিআই ১৩০ মিলিয়ন ডলার এক্সপোর্ট করছে । এটা বিশাল একটা ইন্ডাস্ট্রি। এফবিএ সার্টিফিকেট পাওয়া অনেক কঠিন । তারপরেও বাংলাদেশ রফতানী করছে । এটা ধরে রাখাই এখন আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। এই ইন্ডাস্ট্রিজকে নিয়ে এখন থেকে চিন্তা করতে হবে। গার্মেন্টস সেক্টর অনেক লড়াই করে টিকে রয়েছে। আমরা টিকে থাকতে পারবো কি না সেটা এখন থেকে চিন্তা করতে হবে।
অনুষ্ঠানে বিশেস অতিথি হিসেবে উপস্থিত চিলেন,ড্রাগ এডমিনিস্টেশনের ডিরেক্টর রুহুল আমীন। ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট উসামা তাসির। মেজর জেনারেল ডা. জাহাঙ্গির হোসাইন মল্লিক (অব:) হাফিজুর রহমান, জিয়া উদ্দিন, ডা. রবিউল ইসলামসহ চেম্বার অব কমার্সের সদস্যবৃন্দ।
সানবিডি/ঢাকা/এসআই/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














