রাজধানীতে মাদক বিরোধী অভিযানে ৫২ জন গ্রেফতার
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১১-০২ ১৬:৪৪:০০
রাজধানীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৫২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশে’র বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২২৩৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১২৭ গ্রাম ১৫৪ পুরিয়া হেরোইন, ৬৪০ গ্রাম গাঁজা ও ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
১ নভেম্বর, ২০১৯ সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা রুজু হয়েছে। সূত্র: ডিএমপি নিউজ
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














