৫ কোম্পানির বোর্ড সভা আজ

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-১১-০৩ ০৯:০৩:০৬


পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আজ অনুষ্ঠিত হবে । কোম্পানিগুলোর সভায় ৩০ জুন, ২০১৯ সমাপ্ত বছরের নিরীক্ষিত এবং ৩০ সেপ্টেম্বর, ২০১৯ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জিবিবি পাওয়ার লিমিটেডের বোর্ড সভা ৩ নভেম্বর, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০১৯ সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে।

এটলাস বাংলাদেশ লিমিটেডের বোর্ড সভা ৩ নভেম্বর, বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০১৯ পর্যন্ত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ডের ঘোষণা আসতে পারে বলে জানা গেছে। একই বোর্ড সভায় কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০১৯ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে।

সেন্ট্রাল ফার্মাসিটিক্যাল লিমিটেডের বোর্ড সভা ৩ নভেম্বর, বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।

ন্যাশনাল টিউবস লিমিটেডের বোর্ড সভা ৩ নভেম্বর, বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০১৯ পর্যন্ত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ডের ঘোষণা আসতে পারে বলে জানা গেছে। একই বোর্ড সভায় কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০১৯ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে।

এসইএমএল আইবিবিএল শরিআহ্ ফান্ডের ট্রাস্ট্রি সভা ৩ নভেম্বর, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০১৯ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে।

সানবিডি/এসকেএস