চলতি সপ্তাহে ৩ কোম্পানির এজিএম

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১১-০৩ ১০:২২:২৫


পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিগুলোর ৩০ জুন, ২০১৯ সমাপ্ত হিসাব বছরের ঘোষিত লভ্যাংশ অনুমোদন করা হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ইউনাইটেড পাওয়ার

ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির এজিএম আগামী ৫ নভেম্বর সকাল সাড়ে ১০টায় গলফ গার্ডেন, আর্মি গলফ ক্লাব, ঢাকায় অনুষ্ঠিত হবে।

কেডিএস এক্সেসরিজ

কেডিএস এক্সেসরিজের এজিএম আগামী ৭ নভেম্বর সকাল ১১টায় চিটাগং বোর্ট ক্লাব, পতেঙ্গায় অনুষ্ঠিত হবে।

দ্য পেনিনসুলা চিটাগং

দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেডের এজিএম ৭ নভেম্বর সকাল ১১টায় পেনিনসুলা এয়ারপোর্ট গার্ডেন, নেভাল একাডেমি রোড, সাউথ পতেঙ্গায় অনিুষ্ঠিত হবে।

সানবিডি/এসকেএস