বিএসআরএম স্টীলের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১১-০৩ ১০:৪৪:৫৯


পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ স্টীল রি-রোলিং মিলস (বিএসআরএম) লিমিটেড ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ।

জানা গেছে, ক্রেডিট রেটিং ইনফরমেশন লিমিটেড (সিআরআইএসএল) রেটিং অনুযায়ী, কোম্পানিটির দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএ’। আর স্বল্পমেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-২’। কোম্পানিটি ৩০ জুন,  ২০১৯ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ের আলোকে এই রেটিং করা হয়েছে।

সানবিডি/এসকেএস