বস্ত্র ও পােশাক শিল্পের আন্তজাতিক প্রদর্শনী
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-১১-০৩ ১৭:৪৮:৫৬
রেডকার্পেট ৩৬৫ লিঃ আগামী ৭ থেকে ১০ নভেম্বর ২০১৯ পর্যন্ত আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরাতে আয়ােজন করতে যাচ্ছে। ৫ম বিগটেক্স – গার্মেন্ট এন্ড টেক্সটাইল মেশিনারী । প্রিন্টিং, প্যাকেজিং ও সাইন মেশিনারী। ডাইস, পিগমেন্টস ও কেমিক্যাল | ইয়ান ও ফেব্রিক এর উপর ৪ টি আন্তর্জাতিক মেলা।
সমগ্র এশিয়া ও ইউরােপ সহ প্রায় ১৪টি দেশ হতে বস্ত্র ও পােশাক শিল্প, ডিজিটাল প্রিন্টিং, সাইন ইন্ডাস্ট্রি, পেপার প্রিন্টিং ও প্যাকেজিং ইন্ডাস্ট্রির সাথে জড়িত সব ধরনের যন্ত্রপাতি, টেকনােলজি ও এক্সেসােরিস উৎপাদনকারী, সরবরাহকারী, ও আমদানিকারকরা এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে। তারা তাদের পন্যের নতুনত্ব ও এই খাতের সর্বশেষ অগ্রগতি তুলে ধরবেন।
রবিবার (৩ নভেম্বর) ইকোনমিক রিপাের্টার্স ফোরাম মিলনায়তনে আয়ােজিত প্রেস কনফারেন্সে করা হয়।
প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন ফাতেমাতুজ জোহরা,মার্কেটিং ডিরেক্টর, রেডকার্পেট৩৬৫ লিঃ,আহমেদ ইমতিয়াজ, সিইও, রেডকার্পেট৩৬৫ লিঃ, মােয়াজ্জেম হােসেন, সিনিয়র যুগ্ন সচিব, বিকেএমইএ। মােয়াজ্জেম এই মেলায় বিকেএমইএর ভুমিকা সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। এছাড়াও উপস্থিত ছিলেন সৈয়দ নুরুল ইসলাম, চেয়ারম্যান ও সিইও, ওয়েল গ্রুপ, তিনি গুনগত মানের উৎপাদনকারী ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলাের এই প্রদর্শনীতে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
জাফর আহমেদ, প্রেসিডেন্ট-বাংলাদেশ ডিজিটাল প্রিন্টার্স ওনার্স এসােসিয়েশন এবং জনাব এইচ এম ইমরান, প্রেসিডেন্ট-বাংলাদেশ সাইন ম্যাটেরিয়ালস্ ও মেশিনারিস ইম্পাের্টার্স এসােসিয়েশন; বাংলাদেশের ডিজিটাল প্রিন্টিং, সাইন ইন্ডাস্ট্রি, পেপার প্রিন্টিং ও প্যাকেজিং ইন্ডাস্ট্রির সম্ভাবনা ও গুরুত, আলােচনা করেন।এম এ ইসলাম রিয়াদ, এডিটর, টেক্সটাইল ফোকাস-এই মেলার সাথে আয়ােজিত “বাংলাদেশ টেক্সটাইল ইন্ডাস্ট্রি ৪.০” বিষয়ক সেমিনার নিয়ে আলােচনা করেন ।
বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পােশাক রপ্তানীকারক দেশ। ইউরােপীয় ইউনিয়নে ডেনিম কাপড় রপ্তানীতে শীর্ষে এবং নীট ওয়্যার পােশাক রপ্তানীতে বিশ্বে দ্বিতীয় বৃহত্তম দেশ। অত্যন্ত গুরুত্বপূর্ন বিষয় হল প্রতি তিনজন ইউরােপীয়ান এর মধ্যে একজন ইউরােপীয়ান বাংলাদেশের তৈরি টি-সার্ট এবং প্রতি পাঁচজন আমেরিকান এর মধ্যে একজন আমেরিকান বাংলাদেশের তৈরি ডেনিম জেনস পরে থাকে। আর এই গুরুত্বপুর্ন বস্ত্র ও পােশাক খাত এবং এই খাতের সাথে জড়িত সকল অগ্রযাত্রাকে ধরে রাখতে প্রয়োজন যথােপযােগী মেশিনারী, প্রয়ােজনীয় কাঁচামাল এর গুনগত মান সম্পন্ন প্রতিনিয়ত সরবরাহ অতি জরুরি।
আর আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের দেশীয় ও বিদেশী প্রস্তুতকারক, ডিলার ও সরবরাহ কারীরা তাদের কাংক্ষিত ক্রেতা হিসেবে বস্ত্র ও পােশাক খাতের প্রস্তুত কারক, রপ্তানী কারক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বি টু বি সম্পর্ক স্থাপন করতে সক্ষম হবেন।
বাংলাদেশের বস্ত্র ও পােশাক শিল্প এবং সংশ্লিষ্ট খাতের সাথে জড়িত সকল ব্যবসায়ী, শিল্প মালিক, উদ্যোক্তা, টেকনিক্যাল এক্সপার্ট, ইঞ্জিনিয়ার এবং মার্চেন্ডাইজারদের নাগালের মধ্যে বিশ্বের আধুনিক প্রযুক্তি, যন্ত্রপাতির নতুনত্ব ও খুঁটিনাটি পৌছে দিতে রেডকার্পেট ৩৬৫ কতৃক আয়ােজিত এই প্রদর্শনী গুলাে সন্দেহাতীত ভাবে একটি অত্যন্ত গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করবে।
রেডকার্পেট ৩৬৫ এর পক্ষ থেকে আমরা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া হতে আগত বন্ধুদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের সদয় উপস্থিতির জন্য এবং একই সাথে বাংলাদেশের বস্ত্র, পােশাকখাত, বাংলাদেশের ডিজিটাল প্রিন্টিং, সাইন ইন্ডাস্ট্রি, পেপার প্রিন্টিং ও প্যাকেজিং ইন্ডাস্ট্রির ইতিবাচক অগ্রগতির জন্য এই প্রদর্শনীর সংবাদ স্ব স্ব মিডিয়াতে যথাযথ প্রচারের জন্য আপনাদের কাছে আন্তরিক। আহব্বান জানাচ্ছি।
এছাড়াও আয়োজকরা জানান আগামী ৭ নভেম্বর আন্তজাতিক সম্মেলন কেন্দ্র বসুন্ধরাতে দুপুর ২.৩০ মিনিটে, এই প্রদর্শনীর শুভ উদ্ভোধন অনুষ্ঠিত হবে।বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী এই প্রদর্শনীর শুভ উদ্ভোধন করবেন। এই প্রদর্শনী গুলাে আগামী ৭ হতে ১০ নভেম্বর ২০১৯ ইং পর্যন্ত সকাল ১০.৩০ মিনিট হতে রাত ৭.৩০ মিনিট পর্যন্ত সকল দর্শনার্থীদের জন্য খােলা থাকবে।
সানবিডি/ঢাকা/এসআই






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














