সার্কিট ব্রেকার ছাড়া লেনদেন করছে ৬ কোম্পানি
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১১-০৩ ১৩:১৫:০৪
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির শেয়ার লেনদেনে আজ কোনো সার্কিট ব্রেকার দেয়া হয়নি। ডিভিডেন্ড সংক্রান্ত ঘোষণা দেয়ার কারণে নিয়মানুযায়ী এসব কোম্পানির শেয়ার লেনদেনে আজ কোনো লিমিট দেয়া হয়নি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো: এস.আলম কোল্ডরোল্ড স্টিল, হাক্কানী পাল্প, সূহৃদ ইন্ডাস্ট্রিজ, সমতা লেদার, জাহিন স্পিনিং এবং মতিন স্পিনিং মিলস লিমিটেড।
পুঁজিবাজারে তালিকাভুক্ত এসব কোম্পানি ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আর তাই নিয়মানুযায়ী এসব কোম্পানির শেয়ার লেনদেনে আজ কোনো লিমিট দেয়া হয়নি।
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














