দুদক কার্যালয়ে জিকে শামীম, চলছে জিজ্ঞাসাবাদ

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-১১-০৩ ১৫:৫৯:৫৪


ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তার ঠিকাদার এসএম গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীমকে জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ে আনা হয়েছে। আজ রোববার দুপুর ২টায় তাকে দুদকে আনা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের টিম তাকে জিজ্ঞাসাবাদ করছেন।

চলমান দুর্নীতিবিরোধী অভিযানের আওতায় গত ১৮ সেপ্টেম্বর জিকে শামীমকে গ্রেপ্তার করে র‌্যাব। ২১ অক্টোবর তাদের বিরুদ্ধে মামলা করে দুদক। শামীমের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক মো. সালাউদ্দিন। তার বিরুদ্ধে ২৯৭ কোটি ৯ লাখ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। খালেদের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম। তার বিরুদ্ধে ৫ কোটি ৫৮ লাখ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে
সানবিডি/ঢাকা/এসএস